বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ হয়ে ওঠেনি: সিইসি

 দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য এখনো কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচন কমিশন চায় রাজনৈতিক পরিবেশ অনুকূল হয়ে উঠুক। এ জন্য সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ হয়ে ওঠেনি

বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে নির্বাচন সামনে রেখে দেশের জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। এতে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর নিজস্ব কৌশল থাকতে পারে। আমরা তার মধ্যে অনধিকার চর্চা করবো না। কোনো সংকট সৃষ্টি হলে তা নিরসনে আমরা অত্যন্ত আন্তরিক। আমাদের প্রত্যাশা নির্বাচন আয়োজন করতে চাই আয়োজক হিসেবে। প্রত্যাশা প্রথম থেকেই ছিল, অনুকূল পরিবেশটুকু হয়ে ওঠেনি।

নির্বাচন কমিশন আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করতে চায়। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথাও জানানো হয়েছে ইসির পক্ষ থেকে। যদিও নির্বাচনকালীন সরকার নিয়ে এখনো বড় দুই দল মতৈক্যে পৌঁছাতে পারেনি।

তবে সময়মতো নির্বাচন করার ব্যাপারে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছে ইসি।


বিদায়ী বাজেটে মেয়র আরিফ

কতটুকু কাজ করেছি বিচারের ভার নগরবাসীর কাছে রাখলাম


সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তার দশ বছর মেয়াদের শেষ বাজেট ঘোষনা করেছেন। বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই বাজেট পেশ করেন। এতে সাংবাদিকরা ছাড়াও নির্বাচিত কাউন্সিলরবৃন্দ ও নগরের সুশীল সমাবেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
বাজেট বক্তৃতায় মেয়র আরিফ বলেছেন, সুরমা নদী খনন, ছড়া ও খালের প্রবাহ স্বাভাবিক না রাখলে সিলেটের জন্য সামনে বড় বিপদের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে জলাধার দখল করে যেভাবে বাড়িঘর ও স্থাপনা নির্মাণ করা হচ্ছে; এতে করে বিপদ আরো বাড়ছে। 

মেয়র বলেন, আমাদের মনে রাখতে হবে, সিলেটের বন্যা ও জলাবদ্ধতার বিষয়টি এক নয়। দু’সমস্যাকে ভিন্নভাবে দেখতে হবে। সিলেটে জলাবদ্ধতাসহ সব সমস্যা দূর করতে আমরা কতটুকু কাজ করেছি তার বিচারের ভার জনগনের উপর রাখলাম। সিলেট নগরীতে প্রবাহমান ১১টি ছড়া ও খাল খনন এবং গার্ডওয়াল নির্মান করা হয়েছে। এতে করে অস্বাভাবিক ছাড়া সাধারন বৃষ্টিতে সিলেট নগরের পানি দ্রুতই নেমে যাচ্ছে। 

মেয়র আগামী সিলেট বির্নিমানে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহনের কথা উল্লেখ করে বলেন, নতুন সিলেটের স্বপ্ন এখনই দেখতে হবে। নতুন সিলেটে থাকবে না যানজট। থাকবে মেট্রোরেল সহ নানা সুবিধা।

তবে তার আগে সুরমা নদী খনন করে বন্যা নিয়ন্ত্রন বাধ করতে হবে। 

এবার মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশনের ৯২৫ কোটি ৪ লাখ ৪৯ হাজার টাকা আয় ও সমপরিমান ব্যায় রেখে বাজেট ঘোষনা করেন। বাজেটে হোল্ডিং খাতের আয়কে বড় আয় বলে জানিয়েছেন মেয়র। 




শেয়ার করুন

Author:

Welcome to Bangla BD Network, 'Bangla BD' main target is to provide content readers of this country with fantastic content. Another mark of ours is to one day establish ourselves as one of the best media platforms in the Bengali language with good quality content on academics, technology, biography, latest, special news, politics, Bangladesh, world, business, and entertainment.

0 coment rios: