শনিবার মহাসমাবেশের ভেন্যু নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই থাকবে বলে জানিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি।
রুহুল কবির রিজভী বলেন, হ্যাঁ তারা (ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি) জানতে চেয়েছে ভেন্যু অন্য কোথাও করবো কি না। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, আমাদের ভেন্যু দলীয় কার্যালয়ের সামনেই থাকবে। আর আমরা চিঠি দিয়েছি। তারা চিঠি দিয়েছে, আমরা তার জবাব দিয়েছি। তিনি অভিযোগ করেন, মহাসমাবেশকে কেন্দ্র করে গতরাতে (বুধবার) প্রায় ১৫০ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং মিথ্যা মামলা দেয়া হয়েছে ১০টি।
বিকল্পস্থানসহ বিএনপির কাছে সাত তথ্য জানতে চেয়েছে পুলিশ
চিঠিতে জানতে চাওয়া হয়েছে, সমাবেশে লোকসমাগমের সংখ্যা, সময়, বিস্তৃতি, কোন কোন স্থানে মাইক লাগানো হবে, অন্য দলের কেউ উপস্থিত থাকবেন কিনা সহ ৭টি তথ্য।
এদিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ করতে চায় আওয়ামী লীগ। দলটি এ জন্য পুলিশের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছিল। তাদের চিঠির জবাবেও একই তথ্য চেয়েছে পুলিশ।
এদিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ করতে চায় আওয়ামী লীগ। দলটি এ জন্য পুলিশের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছিল। তাদের চিঠির জবাবেও একই তথ্য চেয়েছে পুলিশ।




0 coment rios: