বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

 ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান ও পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১০.৫৪ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

৫ নভেম্বর প্রধানমন্ত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মদিনার মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারকের জিয়ারত করেন এবং আসরের নামাজের পর সেখানে ফাতেহা পাঠ করেন।

একই দিনে, তিনি মদিনা ছেড়ে মক্কায় পৌঁছেন যেখানে প্রধানমন্ত্রী এশার নামাজের পর আল মসজিদ আল-হারামে (কাবা শরীফ) পবিত্র ওমরাহ পালন করেন।

৬ নভেম্বর প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেন এবং ভাষণ দেন।

সম্মেলনের ফাঁকে তিনি ওআইসি ও সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।

সম্মেলনে যোগদান ছাড়াও প্রধানমন্ত্রী উইমেন ইন ইসলাম প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে নৈশভোজে অংশ নেন।

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর জেনারেল সেক্রেটারিয়েটের সাথে সমন্বয়ে কিংডম ৬-৮ নভেম্বর সম্মেলনের আয়োজন করে।


শেয়ার করুন

Author:

Welcome to Bangla BD Network, 'Bangla BD' main target is to provide content readers of this country with fantastic content. Another mark of ours is to one day establish ourselves as one of the best media platforms in the Bengali language with good quality content on academics, technology, biography, latest, special news, politics, Bangladesh, world, business, and entertainment.

0 coment rios: