রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

সিয়েরা লিয়নে সামরিক ঘাঁটিতে হামলা, জরুরি অবস্থা জারি


 রাজধানী ফ্রিটাউনে একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ করেছে অস্ত্রধারী কিছু লোক। এরপর থেকেই পুরো সিয়েরা লিয়নে জারি করা হয়েছে কারফিউ।

সরকার রোববার এক বিবৃতিতে বলেছে, রাজধানীতে প্রধান ব্যারাক উইলবারফোর্সে এই হামলা প্রতিরোধ করা হয়েছে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। এ অবস্থায় নাগরিকদেরকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সরকার। কারণ, ওই হামলাকারীদের খুঁজছে বিভিন্ন বাহিনী। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

বার্তা সংস্থা এএফপিকে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, রোববার সকালে তারা রাজধানীতে ভারী গুলি বিনিময় ও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা গেছে, রাস্তা থেকে কালো ধোঁয়া আকাশে উঠে যাচ্ছে। তথ্যমন্ত্রী চারনর বাহ জনগণকে আশ্বস্ত করেছেন এই বলে যে, সরকার এবং রাষ্ট্রের নিরাপত্তা রক্ষাকারীদের নিয়ন্ত্রণে আছে সব। সন্দেহভাজন হামলাকারীদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে নিরাপত্তা রক্ষাকারীরা।

এ জন্য পুরো দেশে তাৎক্ষণিকভাবে কারফিউ জারি করা হয়েছে। এ সময় নাগরিকদের ঘরের বাইরে না যেতে কঠোরভাবে পরামর্শ দেয়া হচ্ছে। হামলাকারী বা তাদের উদ্দেশ্য কি সে বিষয়ে সরকার বিস্তারিত আর কিছু প্রকাশ করেনি।

সিয়েরা লিয়নে গত জুনে প্রেসিডেন্ট জুলিয়াস মা’দা বাইও আবার নির্বাচিত হওয়ার পর থেকে দেখা দেয় রাজনৈতিক অস্থিরতা। ওই নির্বাচনে ব্যালট গণনায় স্বচ্ছতায় ঘাটতি থাকার নিন্দা জানিয়েছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। তাৎক্ষণিকভাবে নির্বাচনের ফল বর্জন করে বিরোধী দল। একই সঙ্গে তারা সরকারকে বর্জন করা শুরু করে। রোববার পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ব্লক ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোয়াস) সিয়েরা লিয়নের রাজধানীতে ওই হামলার নিন্দা জানিয়েছে।


শেয়ার করুন

Author:

Welcome to Bangla BD Network, 'Bangla BD' main target is to provide content readers of this country with fantastic content. Another mark of ours is to one day establish ourselves as one of the best media platforms in the Bengali language with good quality content on academics, technology, biography, latest, special news, politics, Bangladesh, world, business, and entertainment.

0 coment rios: