শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

ডিএসসিসির তিন ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ


 ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিন ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ডিএসসিসির দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএসসিসির উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী পদের বিপরীতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহযোগিতায় অনলাইনে প্রাপ্ত আবেদনকারীদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।

উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদের লিখিত পরীক্ষা ৮ ডিসেম্বর শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর মহিলা কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা কেন্দ্র ও কে এল জুবিলী স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার, ঢাকা উপকেন্দ্রে এ পদের পরীক্ষা নেওয়া হবে।


অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ঢাকা মহানগর মহিলা কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা কেন্দ্র ও কে এল জুবিলী স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার, ঢাকা উপকেন্দ্রে এ পদের পরীক্ষা নেওয়া হবে।

হিসাব সহকারী পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ঢাকা মহানগর মহিলা কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা কেন্দ্রে এ পদের পরীক্ষা নেওয়া হবে।


প্রাথমিক ও ব্যাংকের চাকরির পরীক্ষা একই দিনে, বিপাকে হাজারো পরীক্ষার্থী











অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদের প্রার্থীরা আগামীকাল রোববার এবং উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদের প্রার্থীরা ৭ ডিসেম্বর থেকে এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

অনলাইনে প্রবেশপত্র পেতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে কল অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় ই–মেইলে যোগাযোগ করা যাবে।




শেয়ার করুন

Author:

Welcome to Bangla BD Network, 'Bangla BD' main target is to provide content readers of this country with fantastic content. Another mark of ours is to one day establish ourselves as one of the best media platforms in the Bengali language with good quality content on academics, technology, biography, latest, special news, politics, Bangladesh, world, business, and entertainment.

0 coment rios: