শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

গাজায় আবারো ইসরাইলি হামলা, নিহত ২১


 ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির বর্ধিত সময়সীমা শেষে শুক্রবার আবারো হামলা শুরু করেছে ইসরাইল। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে দুই ঘণ্টারও কম সময়ে গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, উত্তর গাজা উপত্যকার বেইট লাহিয়ায় দু’জন, মধ্য গাজা উপত্যকার মাগাজিতে সাতজন, দক্ষিণ গাজার খান ইউনিসে একজন নিহত হয়েছে। এছাড়া, খান ইউনিসের দক্ষিণে হামাদ শহরে দু’জন এবং রাফাহ, দক্ষিণ গাজা উপত্যকায় নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইসরাইল খান ইউনিসের আশপাশের বাসিন্দাদের হামলার আগে চলে যেতে বলেছে।

খান ইউনিসের কাছ থেকে এক প্রতিবেদনে সাংবাদিক হিন্দ খৌদারি বলেন, ‘ইসরাইলি বাহিনী খান ইউনিসের বাসিন্দাদের জন্য লিফলেট ফেলছে। এতে তারা রাফাহ থেকে সরে যেতে বলছে, কেননা তারা রাফাকেও লক্ষ্যবস্তুতে রেখেছে।’ সূত্র : আল-জাজিরা

ইউক্রেনে মাইন বিস্ফোরণে রুশ জেনারেল নিহত


ইউক্রেনের একটি মাইনে বিস্ফোরণে এক রুশ জেনারেল নিহত হয়েছেন। ক্রেমলিনপন্থী একাধিক সূত্র এ কথা জানিয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, ৪৫ বছর বয়সী মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কি ১৪তম সেনা কোরের ডেপুটি কমান্ডার ছিলেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। মস্কোর সেই আগ্রাসনের পর থেকে ইউক্রেনে কমপক্ষে ছয়জন রাশিয়ান জেনারেল নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে।

তবে মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কির নিহতের বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনো কথা বলা হয়নি এবং ওই ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে তা নিয়ে পরস্পরবিরোধী রিপোর্ট রয়েছে।

এর আগে, বেশ কয়েক দফায় সিনিয়র সেনা কর্মকর্তাদের মৃত্যুর বিষয়ে তাদের ঘনিষ্ঠ আত্মীয়রা প্রকাশ্যে কথা বলার পরেও রাশিয়ার এই মন্ত্রণালয় থেকে ওই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

খবরে বলা হয়, মেজর জেনারেল জাভাদস্কি বুধবার বিকেলে নিহত হন।সূত্র : বিবিসি


শেয়ার করুন

Author:

Welcome to Bangla BD Network, 'Bangla BD' main target is to provide content readers of this country with fantastic content. Another mark of ours is to one day establish ourselves as one of the best media platforms in the Bengali language with good quality content on academics, technology, biography, latest, special news, politics, Bangladesh, world, business, and entertainment.

0 coment rios: