রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

হাইকোর্টে মির্জা আলমগীরের জামিন আবেদন


প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আইনজীবীর মাধ্যমে এ আবেদন করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিবের আনইজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

এর আগে গত ২২শে নভেম্বর একই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত।

গত ২৮শে অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়।


শেয়ার করুন

Author:

Welcome to Bangla BD Network, 'Bangla BD' main target is to provide content readers of this country with fantastic content. Another mark of ours is to one day establish ourselves as one of the best media platforms in the Bengali language with good quality content on academics, technology, biography, latest, special news, politics, Bangladesh, world, business, and entertainment.

0 coment rios: