রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

আমরা আর মামুরা স্টাইলে নির্বাচন হতে দেয়া হবে না : রিজভী


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে আমরা আর মামুরা স্টাইলে নির্বাচন করতে অপচেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ এ ধরনের নির্বাচন হতে দেবে না। তিনি বলেন, শেখ হাসিনা দেশকে বিক্রি করে হলেও ক্ষমতায় থাকতে চান। তার মধ্যে কোন ধরনের দেশপ্রেম নেই। দেশ থাকলো না থাকলো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকলো না থাকলো তাতে তাঁর কোন কিছু আসে যায় না। তাঁর চাই শুধু ক্ষমতা। কিন্তু চক্রান্ত করে আর ক্ষমতায় থাকা যাবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে আর কোন নির্বাচন জনগণ হতে দেবে না।

সরকারের পদত্যাগ দাবিতে বিএনপির ডাকা ৯ম দফা অবরোধের প্রথম দিনে মিছিল শেষে তিনি এসব কথা বলেন। মৎস্যজীবী দলের আয়োজনে মিছিল ও পিকেটিং এ নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী। মিছিলটি কাকরাইল থেকে শুরু হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, জাতীয়তাবাদী মৎসাজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আব্দুর রহিম, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ওমর ফারুক পাটোয়ারী, মোঃ শাহ আলম, কবির উদ্দিন মাস্টার, মহানগর দক্ষিণের সদস্য সচিব কেএম সোহেল রানা, মহানগর উত্তরের সদস্য সচিব মোহাম্মদ বাকীবিল্লাহ, ছাত্রদলের যুগ্ম সম্পাদক ডাঃ আউয়াল, সহ সাংগঠনিক সম্পাদক সাদেক, ঢাবির ছাত্র দল নেতা রাজু আহমেদ, মৎসজীবী দলের নারায়ণগঞ্জ জেলার সভাপতি এইচ এম হোসেন, মুন্সীগঞ্জ জেলার আহবায়ক হাজী আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ইব্রাহিম চৌধুরী, এম এ জি বাবুল ও মহানগর নেতা মোঃ শাহাদত হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

বিএনপিসহ বিরোধীদের ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

সরকার পতনের একদফা দাবিতে বিএনপিসহ বিরোধী জোটের ৯ম দফায় ডাকা অবরোধ আজ রোববার ভোর ৬টায় শুরু হয়ে তা মঙ্গলবার ভোর ৬টায় পর্যন্ত চলবে।

বিএনপি’র পাশাপাশি জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা সমমনা শরিক দলগুলো একই কর্মসূচি পালন করবে। এদিকে অবরোধের সমর্থনে রাজধানীর আগারগাঁওয়ে মশাল মিছিল করেছে বিএনপি।

শনিবার সন্ধ্যায় আগারগাঁও থেকে মিছিল শুরু হয়ে শেওড়া পাড়ায় গিয়ে শেষ হয়। মশাল মিছিলের নেতৃত্ব দেন- বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য-বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপি’র সহ সভাপতি ড. খন্দকার বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিলুফা ইয়াসমিন নিলু প্রমুখ নেতাকর্মী।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি’র আন্দোলন চলবে। অবৈধ সরকারের বিরুদ্ধে দেশের বেশির ভাগ জনপ্রিয় রাজনৈতিক দল। তারা নির্বাচন বর্জন করেছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেই তারা নির্বাচনে যাবে।

তিনি আরও বলেন, চারদিক থেকে যেভাবে সরকারের বিরুদ্ধে লাল নোটিশ আসছে, জনগণ যেভাবে জেগে উঠেছে তাতে বিজয়ের মাসেই অবৈধ সরকারের পতন ঘটবে। দেশকে বাঁচাতে হলে সরকারের পতন ছাড়া কোনো বিকল্প নেই।

উল্লেখ্য, গত ২৮শে অক্টোবর মহাসমাবেশে হামলার পর সরকারের পদত্যাগের একদফার দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯শে অক্টোবর থেকে সারা দেশে তিনদফায় চারদিন হরতাল ও আট দফায় ১৬ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে।


শেয়ার করুন

Author:

Welcome to Bangla BD Network, 'Bangla BD' main target is to provide content readers of this country with fantastic content. Another mark of ours is to one day establish ourselves as one of the best media platforms in the Bengali language with good quality content on academics, technology, biography, latest, special news, politics, Bangladesh, world, business, and entertainment.

0 coment rios: