শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির শীতবস্ত্র বিতরণ


 বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে দলটি।

শুক্রবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

রাজধানীর খিলগাঁওয়ে প্রায় পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রিজভী।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানা, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. শরীফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ডা. লোহানী তাজুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপিনেতা মো. আশফাকুল ইসলাম সরকার (মনু), যুবদল কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ। সহসাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, সহসাংগঠনিক সম্পাদক সাদেক মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, প্যাব সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন, দপ্তর সম্পাদক হাসান, কেন্দ্রীয় যুবদল নেতা নজরুল ইসলাম, কাজী মনজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ডা. সাব্বির, মিরাজ হোসেন, ডা. মুশফিক, ফরহাদ, বরগুনা জেলা ছাত্রদল সম্পাদক হৃদয়, টাঙ্গাইল জেলা ছাত্রদল নেতা আতিক, নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা ফয়সাল, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নেতা মিলন ও জাকিরসহ আরও অনেকে


শেয়ার করুন

Author:

Welcome to Bangla BD Network, 'Bangla BD' main target is to provide content readers of this country with fantastic content. Another mark of ours is to one day establish ourselves as one of the best media platforms in the Bengali language with good quality content on academics, technology, biography, latest, special news, politics, Bangladesh, world, business, and entertainment.

0 coment rios: