বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এর পক্ষ থেকে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সহ সাধারণ সম্পাদক জাহেদ আহমেদ তালুকদারের উদ্যােগে কারাবন্দী সিলেট মহানগর শাখার ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কদম আহমদ এর পরিবার ও সদ্য ভূমিষ্ট নবজাতক শিশুকে নগদ অর্থ ও উপহার প্রদান।
রবিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় উক্ত নগদ অর্থ ও উপহার প্রদান করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর পক্ষ থেকে নগদ অর্থ ও উপহার কারাবন্দী কদম আহমদ এর বড় বোনের স্বামী সিলেট মহানগর শ্রমিক দলের সদস্য আনোয়ার হোসেন গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সিলেট মহানগর বিএনপির ৪ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, স্বেচ্ছাসেবক দল নেতা সেবুল আহমদ ও রাসেল আহমদ বেনু।
শীত আরেকটু বাড়তে পারে, থাকবে মাসজুড়ে
হিমালয় থেকে আসা বাতাসের কারণে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের রাজশাহী, রংপুর ও সিলেটে তাপমাত্রা আরেকটু কমতে পারে। এতে আরেকটু বাড়তে পারে শীত। খুলনাসহ এসব জায়গায় জানুয়ারি মাসজুড়ে এমন অবস্থা থাকতে পারে। সারাদেশে কোথাও কোথাও মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন শুক্রবার সকালে সমকালকে বলেন, দিনের তাপমাত্রা বাড়তে পারে সামান্য। তবে শৈতপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আর বৃষ্টির সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, এ মাসজুড়ে এ রকমই তাপমাত্রা থাকবে। তবে শনি ও রোববারের দিকে দেশের কোথাও কোথাও রাতের তাপমাত্রা কমতে পারে।
মনোয়ার হোসেন জানান, রংপুর বিভাগ ও রাজশাহীর নওগাঁ এবং ঢাকার কিশোরগঞ্জে বৃহস্পতিবারের তুলনায় তাপমাত্রা সামান্য কমতে পারে। তাপমাত্রা কমলে শীত একটু বাড়বে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।
কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। বিদ্যমান মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
আগামীকাল শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুক্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস।




0 coment rios: