ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এর সঙ্গে বৈঠক করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। গতকাল দুপুরে মার্কিন দূতাবাসে এ বৈঠক হয়েছে।
মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজেও বৈঠক পরবর্তী দু’জনের হাস্যোজ্জ্বল ছবি ও একটি বার্তা পোস্ট করা হয়েছে।
এতে বলা হয়, ঢাকা দূতাবাস গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন এবং মানবাধিকার প্রচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র তখনই বিকশিত হয় যখন সবার কণ্ঠস্বর শোনা যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ড. আব্দুল মঈন খানের সঙ্গে দেখা করে আমি আনন্দিত।



0 coment rios: