মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এ্যাবলুম হাইওয়ে রেষ্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একই পরিবারে চারজন রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী ইউনিক পরিবহনের সাথে ঢাকাগামী একটি যাত্রীবাহী পিক-আপের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নারীসহ ১১ জন নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর আরো দু’জনের মৃত্যু হয়।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হতাহতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, একটি পরিবারের লোকজন পিক-আপ ভাড়া করে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন।



0 coment rios: