বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

বিজয়ের মাসেই সরকারের পতন হবে: রিজভী


বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ সরকার জনরোষ থেকে বাঁচতে পারবে না। বিজয়ের মাসেই (ডিসেম্বর) তাদের পতন হবে। তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে হবে।

বুধবার রাজশাহী জেলা যুবদল ও জেলা ছাত্রদলের উদ্যোগে অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিং শেষে এসব কখা বলেন তিনি। এরআগে সকাল ৭টায় রাজশাহী মহানগর তেরোখাদিয়া স্টেডিয়ামের সামনে থেকে মিছিল শুরু হয়ে সিটি হাট রোডের ডাবতলার মোড়ে গিয়ে শেষ হয়।

রুহুল কবির রিজভী বলেন, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ যেমন জনরোষ থেকে বাঁচতে পারেনি, পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এ সরকারও জনরোষ থেকে বাঁচতে পারবে না। বিজয়ের মাসেই (ডিসেম্বর) তাদের পতন হবে। তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ আবারও সন্ত্রাসী কায়দায় জনগণের ভোটাধিকার হরণের সব পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তবে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিসহ দেশের সব গণতান্ত্রিক দল চূড়ান্ত আন্দোলনে শামিল হয়ে সব অপচেষ্টা বানচাল করে দেবে। একদলীয় শাসনব্যবস্থা থেকে দেশকে উদ্ধার করতে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। গণতন্ত্রকামী বিরোধী নেতাকর্মী ও সমর্থকদের জেলজুলুম চালিয়ে এবার শেষ রক্ষা হবে না।

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, শাহনেওয়াজ খুরশিদ রিজভী, রনি প্রাং, বাগমারা উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক মানিক, বাগমারা উপজেলা যুবদলের সাবেক সভাপতি শহিদুজ্জামান মুকুল, ভবানীগঞ্জ পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন,

 রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ বাবু, যুগ্ম আহ্বায়ক সাইদ হোসেন, মুনজুর রহমান রেন্টু, ইব্রাহিম হোসেন, সদস্য মিনারুল ইসলাম, বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান টিপু, ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম শাহীন, যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রুবেল, হাফিজুর রহমান হাফিজ, নাজমুল হোসেন, উজ্জ্বল হোসেন, মোতালেব হোসেন, ফায়সাল হোসেন, বাগমারা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহব্বত হোসেন, তাহেরপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক ইসাহাক আলী, দূর্গাপুর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোয়াদ আলী,

পবা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, গোদাগাড়ী পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মবিন, রানা, যুবদল নেতা ইয়ামিন আলী, রাকিব হাসান, আসলাম হোসেন, আব্দুল মনিম রবি, বাবুল হোসেন, রায়হানুল হক, আসাদুল ইসলাম, মনির হোসেন, ইনতাজ আলী, খলিলুর রহমান, সজল আলী, মুনসুর রহমান, জালাল উদ্দিন, ছাত্রদল নেতা রায়হান আলী, আরাফাত রহমান তিতু, পিন্টু আলী, রাফি আহমেদ, রায়হান সরকার, আরিফুল ইসলাম, পলাশ আহমেদ, শাকিল আহমেদ, শাহীন রেজা, মধু ইসলাম, আতিক হাসান, শিমুল আহমেদ প্রমুখ।

আরও পড়ুন>> ৫৮১ কোটি টাকার সার আত্মসাৎ: জামিন পেলেন সাবেক সংসদ সদস্য পোটনসহ ৫ জন

আরও পড়ুন>> পুলিশের হেফাজতে দুই বিএনপি নেতার মৃত্যুর জন্য দায়ী যারা


শেয়ার করুন

Author:

Welcome to Bangla BD Network, 'Bangla BD' main target is to provide content readers of this country with fantastic content. Another mark of ours is to one day establish ourselves as one of the best media platforms in the Bengali language with good quality content on academics, technology, biography, latest, special news, politics, Bangladesh, world, business, and entertainment.

0 coment rios: