বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

ট্রাম্প নির্বাচনে না আসলে আমিও হয়তো নির্বাচন করব না: জো বাইডেন


মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ট্রাম্প নির্বাচন অংশগ্রহণ না করলে হয়তো তিনিও নির্বাচনে অংশগ্রহণ করবেন না। মঙ্গলবার সমর্থকদের এক বক্তৃতায় বাইডেন বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যদি নির্বাচনে অংশ গ্রহণ না করে, তবে তিনিও হয়তো ২০২৪ সালে নির্বাচনে অংশ গ্রহণ করবেন না। খবর ফক্স নিউজ।

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের রাজধানী বোস্টনে নির্বাচনী তহবিল সংগ্রহ প্রচারণায় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা বলেন। বাইডেনের এ আকস্মিক মন্তব্যে দলের অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন।

তবে বাইডেন আরও বলেন, দেশের স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে কোন ভাবেই ট্রাম্পকে জিততে দেয়া যাবে না। এর আগেও ২০২০ এর নির্বাচনী প্রচারণায় বাইডেনের প্রধান অস্ত্র ছিল 'ট্রাম্প দেশ ও গণতন্ত্রের জন্য হুমকি'।

এই মন্তব্যের পর বাইডেন তার বিরোধী দলের পক্ষ থেকেও সমালোচনার সম্মুখীন হয়েছেন, যার মধ্যে মিনেসোটার রিপাবলিক ডিন ফিলিপস অন্যতম। তিনি বলেছেন, বাইডেনের বয়স হয়েছে এবং তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে দিতে তাঁর সরে যাওয়া উচিত। তবে বয়সের ভার থাকার পরও বাইডেন আগামী নির্বাচনে লড়াইয়ের পণ করেছেন এবং তিনি বিশ্বাস করেন তিনিই একমাত্র ডেমোক্র্যাট প্রার্থী, যিনি ট্রাম্পকে আবারও পরাজিত করতে পারবেন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটাল হিলের হামলা, বিগত নির্বাচনে কারচুপির চেষ্টা, দুর্নীতি ও নারী কেলেঙ্কারির একাধিক মামলা চলমান। এসব মামলায় দণ্ডিত হলে ট্রাম্প নির্বাচন করতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

জিম্বাবুয়ের নির্বাচনে কারচুপির সাথে জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা


যেসব ব্যক্তিরা জিম্বাবুয়েতে গণতন্ত্রকে ক্ষুণ্ন করছে বলে মনে করে যুক্তরাষ্ট্র সেসব ব্যক্তিদের লক্ষ্য করে নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করেছে দেশটি। এর ফলে, যে কেউ জিম্বাবুয়ের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করেন- সেটা জিম্বাবুয়েতে ২০২৩ সালের আগস্ট মাসের নির্বাচন চলাকালীন এবং তারপরে হলেও- এই নীতির অধীনে মার্কিন ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। সোমবার (০৪ ডিসেম্বর) এক প্রেস বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেন এমন ঘোষণা দিয়ে জানিয়েছেনঃ

এই ধরনের কাজের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া নষ্ট করা বা নির্বাচনে কারচুপি, ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা বা ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দেওয়া, রাজনৈতিক বিরোধী দলের সদস্যদের নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দেওয়া; গণতান্ত্রিক, শাসন, বা মানবাধিকার সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনায় নিয়োজিত নাগরিক সমাজের সংগঠনগুলোর ক্ষমতা সীমিত করা; ভোটার, নির্বাচনী পর্যবেক্ষক বা নাগরিক সমাজের সংগঠনগুলোকে হুমকি কিংবা শারীরিক সহিংসতার মাধ্যমে ভয় দেখানোর মতো বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে।

ওই ধরনের ব্যক্তিরা ঘুষ সহ দুর্নীতিমূলক কাজে জড়িত থাকতে পারেন যা নির্বাচনী প্রক্রিয়াকে দুর্বল করে; নির্বাচনী মামলার বিচারের সময় বিচার বিভাগের স্বাধীন কার্যক্রমে হস্তক্ষেপ করে থাকতে পারেন কিংবা জিম্বাবুয়েতে মানবাধিকারের অপব্যবহার বা লঙ্ঘন করতে পারেন। ওই ধরনের ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এই বিধিনিষেধের অধীন হতে পারেন। যে কেউ জিম্বাবুয়ের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করেন- সেটা জিম্বাবুয়েতে ২০২৩ সালের আগস্ট মাসের নির্বাচন চলাকালীন এবং তারপরে হলেও- এই নীতির অধীনে মার্কিন ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছেঃ ভিসা নিষেধাজ্ঞার নীতি উক্ত কর্মকাণ্ডের সাথে জড়িত সুনির্দিষ্ট ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে, জিম্বাবুয়ের সাধারণ জনগণের জন্য নয়। যুক্তরাষ্ট্র জিম্বাবুয়ের জনগণের ইচ্ছার প্রতিফলন চায় এবং গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের সুরক্ষাকে শক্তিশালী করার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জিম্বাবুয়ের আকাঙ্ক্ষাকে সমর্থন করে।

আরও পড়ুন>> আবারও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান যুক্তরাষ্ট্রে

আরও পড়ুন>> সুরক্ষা সচিব ও আইজি প্রিজন্সের আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা


শেয়ার করুন

Author:

Welcome to Bangla BD Network, 'Bangla BD' main target is to provide content readers of this country with fantastic content. Another mark of ours is to one day establish ourselves as one of the best media platforms in the Bengali language with good quality content on academics, technology, biography, latest, special news, politics, Bangladesh, world, business, and entertainment.

0 coment rios: