মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

ফের ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা বাংলাদেশ জামায়াতে ইসলামী


সরকারের পদত্যাগের দাবিতে টানা ৪৮ ঘণ্টার অবরোধের পর ফের ‘৪৮ ঘণ্টা’ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

এটিএম মা’ছুম বলেন, জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট আদেশ ও ফরমায়েসি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, দলের আমীর ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দি, নেতাকর্মীদের মুক্তি,

মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আমি জামায়াতের পক্ষ থেকে সারাদেশে আগামী বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর সারাদেশে জেলায় জেলায় মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করছি। 

১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না: ওবায়দুল কাদের

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করতে চেয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কিন্তু নির্বাচন কমিশনের অনুমতি না মেলায় সে সমাবেশ হচ্ছে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস। এই মানবাধিকার দিবসে আমরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে একটি বড় সমাবেশ করব, এরকম কর্মসূচি আমাদের ছিল। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলাম। সে আবেদন তারা গ্রহণ করেননি।

বাইরে সমাবেশের নামে শোডাউন হবে সে আশঙ্কা করছে। যে কারণে ১০ তারিখে আমাদের মানবাধিকার দিবসের আনুষ্ঠানিকতা ভেতরেই পালন করব। বাইরে যে সমাবেশ করার কথা সেটি করছি না। নির্বাচনী বিধির বাইরে আমরা যেতে চাই না।

আরও পড়ুন>> আবারও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান যুক্তরাষ্ট্রের


শেয়ার করুন

Author:

Welcome to Bangla BD Network, 'Bangla BD' main target is to provide content readers of this country with fantastic content. Another mark of ours is to one day establish ourselves as one of the best media platforms in the Bengali language with good quality content on academics, technology, biography, latest, special news, politics, Bangladesh, world, business, and entertainment.

0 coment rios: