মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

৭ জানুয়ারি নির্বাচন হতে দেয়া হবে না: ইসলামী আন্দোলন


 

আগামী ৭ই জানুয়ারি দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির নেতারা বলেছেন, এই নির্বাচন অবৈধ, এ নির্বাচন দেশের মানুষ মানে না।

সোমবার রাজধানীর বায়তুল মোকাররম এর উত্তর গেটে এক বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন। ‘বিতর্কিত নির্বাচন কমিশন কর্তৃক একতরফা নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে’ এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।

 

আশরাফ আলী আকন বলেন, আগামী ৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। কারণ এই অবৈধ নির্বাচন দেশের মানুষ মানে না। তাই দেশবাসীকে আহ্বান জানাবো, এই নির্বাচনে কেউ কোনো সহযোগিতা করবেন না।

তিনি বলেন, এই সরকারের কর্মকাণ্ড প্রমাণ করে যে, আওয়ামী লীগ একটি আতংক ও গজবের নাম। কারণ তারা দেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এবং বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষাসহ প্রতিটি খাতকেও ধ্বংস করা হয়েছে।

 

মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ সভাপতি সিদ্দিকুর রহমান, মোহাম্মদ আরিফুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের সম্পাদক আবু সাইদ, প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন>> শ্রম অধিকারের অগ্রগতি যুক্তরাষ্ট্রকে জানাবে বাংলাদেশ: বাণিজ্য সচিব

 


শেয়ার করুন

Author:

Welcome to Bangla BD Network, 'Bangla BD' main target is to provide content readers of this country with fantastic content. Another mark of ours is to one day establish ourselves as one of the best media platforms in the Bengali language with good quality content on academics, technology, biography, latest, special news, politics, Bangladesh, world, business, and entertainment.

0 coment rios: