রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

দাম বাড়লো এলপি গ্যাসের


ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৮১ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার বিকেল ৩টায় নতুন এই দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এই দর আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে নভেম্বরে এলপি গ্যাসের দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

পঞ্চগড়ে ইউএনও’র গাড়ি খাদে, প্রকৌশলী নিহত, আহত ৩

পঞ্চগড়ে দুর্ঘটনার কবলে পড়েছে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর গাড়ি। এ ঘটনায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী আবু সাঈদ নিহত হয়েছেন। আহত হয়েছেন ইউএনওসহ তিন কর্মকর্তা।

শনিবার রাত ১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের চেকরমারী এলাকার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন ও আইসিটি সহকারী প্রোগ্রামার (এপি) নবিউল করিম সরকার।

আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে কর্মকর্তারা তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ে যাচ্ছিলেন। পথে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের চাওয়াই সেতুর বাঁকে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী আবু সাঈদ। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সাভির্সের কর্মীরা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতলে ভর্তি করে। হাইওয়ে পুলিশ ধারণা করছে, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

তবে গাড়ি কে চালচ্ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা বলেন, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে। গাড়িটি তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। ইউএনও সুস্থ হলে আরও বিস্তারিত জানা যাবে।


শেয়ার করুন

Author:

Welcome to Bangla BD Network, 'Bangla BD' main target is to provide content readers of this country with fantastic content. Another mark of ours is to one day establish ourselves as one of the best media platforms in the Bengali language with good quality content on academics, technology, biography, latest, special news, politics, Bangladesh, world, business, and entertainment.

0 coment rios: