বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কারিগরি দল দুই মাসের নির্বাচন মিশন শুরু করেছে। রোববার (৩ ডিসেম্বর) সকালে বৈঠক করতে তারা নির্বাচন কমিশনে (ইসি) যান। এই বৈঠকের মধ্যদিয়ে তাদের মিশন শুরু হয়। এর আগে গতকাল শনিবার (২ ডিসেম্বর) বিএনপির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে ইইউ’র কারিগরি দল।
নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের মিশন নিয়ে গত বুধবার (২৯ নভেম্বর) ঢাকায় আসে ইইউ’র চার নির্বাচনী কারিগরি প্রতিনিধি দল। ইইউ ইলেকশন এক্সপার্ট মিশনের প্রতিনিধি দলের চারজন হলেন- ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল এনালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল এনালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বাংলাদেশে পূর্ণাঙ্গ কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইইউ। এর আগে গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানায় ইউরোপের ২৭ দেশের এই জোট।
চিঠিতে ইইউ জানিয়েছিল, বাংলাদেশে নির্বাচনের যথাযথ পরিবেশ নেই। তাই বাংলাদেশে তারা নির্বাচন পর্যবেক্ষণে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না। সেই চিঠিতে বাংলাদেশে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠানোর মতো তহবিল না থাকার বিষয়টিও উল্লেখ করেছিল ইইউ।
কাশিমপুর জেলে বন্দি অবস্থায় বিএনপি নেতার মৃত্যু
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় আসাদুজ্জামান হিরা খান (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
আসাদুজ্জামান হিরা গাজীপুরের গাজীপুরের শ্রীপুর উপজেলার ধামলই গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে। তিনি উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
শ্রীপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ শেষে ফেরার পথে শ্রীপুর রেলস্টেশন আসাদুজ্জামানকে আটক করে। পরে তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ বলেন, শুক্রবার সকালে আসাদুজ্জামানের বুকে ব্যথা শুরু হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর সাড়ে ১২টায় তিনি মারা যান।
তিনি বলেন, আসাদুজ্জামানকে বিস্ফোরক মামলায় গত ২৯ অক্টোবর গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়। পরে ১০ নভেম্বর কাশিমপুর কারাগারে আনা হয়।

0 coment rios: